Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » প্রথম অধিবেশন শুরু দ্বাদশ জাতীয় সংসদের

প্রথম অধিবেশন শুরু দ্বাদশ জাতীয় সংসদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নতুন সংসদের এমপিদের নিয়ে আজ (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় প্রথম সংসদ অধিবেশন শুরু হয়েছে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করছেন।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পরে ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে পুরো অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে বলে জানা গেছে।

এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top