Tuesday , 23 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ফের বিএনপির অবরোধ কর্মসূচি, বুধ ও বৃহস্পতিবার

ফের বিএনপির অবরোধ কর্মসূচি, বুধ ও বৃহস্পতিবার

ফের অবরোধ কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এ অবরোধ কর্মসূচি।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বা রাতে এই কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও বিরোধী দলগুলো।

জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) তফসিল প্রত্যাখান করে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টায়। এরপর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও তাদের আন্দোলনের সঙ্গীরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। অবরোধ কর্মসূচি আসতে পারে।

এর আগে গত ২৯ অক্টোবর হরতাল এবং ৫ দফায় টানা ৪৮ ঘন্টা করে অবরোধ কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top