Tuesday , 23 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » স্বাস্থ্য » সারাদেশে ডেঙ্গুতে একদিনে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৬৪

সারাদেশে ডেঙ্গুতে একদিনে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৬৪

সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৫৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৪৪ জন ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধী
এ বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ২৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫ হাজার ৮৬০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৭ জন।

তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে ঢাকায় ৮২ হাজার ২৪৬ এবং ঢাকার বাইরে ১ লাখ ২১ হাজার ৬৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top