Thursday , 7 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » শিক্ষাঙ্গন » এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২২ ডিসেম্বর।

আজ সোমবার (১২ ডিসেম্বর) এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সূচিতে জানানো হয়েছে, সব পরীক্ষা হবে দুই ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য এক ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা।

এতে আরো বলা হয়েছে, দুই ধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top