Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছাড়পত্র পেলো

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছাড়পত্র পেলো

মিস রত্নাঃ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন দর্শকনন্দিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পরীমনি। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ফলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে আর কোন বাধা রইলো না।

চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানান এর নির্মাতা আবু রায়হান জুয়েল।

২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

সিয়াম-পরীমনিছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top