Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » আনসার সদস্যকে খুন মানিকগঞ্জে

আনসার সদস্যকে খুন মানিকগঞ্জে

মানিকগঞ্জের ঘিওরে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত মো. শাহীন নামে (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করছিলেন।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদের সামনে থেকে আনসার সদস্য আব্দুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব।

ওসি বলেন, সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিক বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. শাহীনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। শাহীন বটি দিয়ে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top