বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের পাশের দেশ নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। গত এক বা দেড় মাসে গ্লোবাল মার্কেটে দামের কেমন তারতম্য সেটা নিয়ে কোনো নিউজ করা হচ্ছে না।
সোমবার (০৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চাহিদার মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি, কিন্তু ৯০ শতাংশই আমদানি করতে হয়। বিশ্ববাজের ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশ হচ্ছে না। তবে, হ্যাঁ দেশে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্যি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘তেল নিয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করা হয়েছে। আমরা তা প্রকাশ করব।’
Welcome To B News Just another WordPress site
