Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় ঝিকরা ইউপি নির্বাচনকে ঘিরে ইউনিয়ন আ,লীগের বর্ধিত সভা

বাগমারায় ঝিকরা ইউপি নির্বাচনকে ঘিরে ইউনিয়ন আ,লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হামিদ ফৌজদারকে নৌকা মার্কায় ভোট দিয়ে ও ৯ টি ওয়ার্ডে ইউপি সদস্য এবং তিনটি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যকে বিজীয় করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর (শুক্রবার ২০২১) বিকাল ৩ ঘঠিকার সময় ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভেসর মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মানিক প্রামানিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আ,লীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম টুকু, মামনুর রশিদ, আকরাম হোসেন, রহিদুল ইসলাম, আজিজার রহমান, সিরাজুল ইসলাম, আঃ মান্নান শ্যামল, কায়েম ফৌজদার, বাবুল হাসান, সেকেন্দার আলী, সির্দ্দিকুর রহমান, হাবিবুর রহমান, রেজাউল করিম বাচ্ছু, আলহাজ্ব মজিবর রহমান, রহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সানোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন সহ সকল অঙ্গ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top