সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসানের বক্তব্যে রাষ্ট্র সংক্ষুব্ধ নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠান শেষে কালের কণ্ঠের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্র আইসিটি আইনে মামলা করতে পারতো কি না- কালের কণ্ঠের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কেউ সংক্ষুব্ধ হলে তার অধিকার রয়েছে, সে মামলা করবে। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি মামলা করবেন।’
আইসিটি আইনে অনেক ক্ষেত্রেই রাষ্ট্রকে মামলা করেছে, এমনটা দেখা গেছে- এ কথার বিপরীতে আসাদুজ্জামান খান বলেন, ‘কেন, রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।
Welcome To B News Just another WordPress site
