Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » কুমিল্লায় চারজন নিহত বাস চাপায়

কুমিল্লায় চারজন নিহত বাস চাপায়

কুমিল্লার মনোহরগঞ্জে হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছালে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার তিন যাত্রী। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। তাৎক্ষনিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. জাফর ইকবাল জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরই পালিয়ে গেছেন বাসের চালক। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top