Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, সাড়ে ১১টার দিকে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন এলাকায় পৌঁছার আগেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা থেকে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

বিকাল পৌনে তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধই আছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top