রাজধানীর বনানী থানায় মাদক দ্রব্য আইনে করা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও দুদিনের রিমান্ড দেয় আদালত।
পরে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করেন নায়িকা পরীমনি। এ সময় তিনি কান্না করে বলতে থাকেন, ‘আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। আমাকে মিথ্যা মামলায় ইচ্ছা করে ফাঁসানো হয়েছে।’
এরপরই আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় নায়িকাকে।
গত বৃহস্পতিবার পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার চারদিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ মঙ্গলবার পরীমনিকে আদালতে তোলা হয়েছে। দ্বিতীয় দফায় তার রিমান্ড শুনানি চলছে।
উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাবের সদর দফতরে। বুধবার রাতভর সেখানেই থাকতে হয় পরীমনিকে। বৃহস্পতিবার র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে। মামলা দায়েরের পর সেদিনই তাকে আদালতে নেওয়া হয়।
Welcome To B News Just another WordPress site
