ইন্দোনেশিয়ায় একটি মাছ ধরার নৌকার সঙ্গে কার্গো জাহাজের সংঘর্ষে ১৭ জন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির জাভা দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
রোববার কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, শনিবারের ওই দুর্ঘটনার পর মাছ ধরার নৌকার ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়। কিন্তু ওই নৌকার ১৭ সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ৩২ জন আরোহী ছিলেন। খবর এএফপির।
নিখোঁজদের উদ্ধার করতে এখনও অভিযান চলছে। একটি উদ্ধারকারী জাহাজ লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে।
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই জাহাজ ও মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। তবে দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনো ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।
Welcome To B News Just another WordPress site
