Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » তারিখ পরিবর্তন স্বাধীনতা পুরস্কার প্রদানের

তারিখ পরিবর্তন স্বাধীনতা পুরস্কার প্রদানের

আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সে তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার দেয়ার তারিখ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১১ এপ্রিল (রোববার) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। দেশের জাতীয় পর্যায়ে অসামান্য অবদান স্বরূপ এ পুরস্কার দেয়া হয়ে থাকে।

এর আগে, গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর প্রতি বছর দেশের সম্মানিত ব্যক্তিদের এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top