Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » বৃহস্পতিবার টিকা নেবেন ক্রিকেটাররা

বৃহস্পতিবার টিকা নেবেন ক্রিকেটাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশের মিশন নিউজিল্যান্ড সফর। ২৪শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। তার আগে করোনাভাইরাসের টিকা নেয়ার কথা ক্রিকেটারদের। বিসিবি সূত্রে জানা গেছে আগামী বৃহস্পতিবার করোনাভাইরাসের ভ্যাকসিন নিবেন মুশফিক-মাহামুদুল্লাহরা।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, টিকা নিতে বাধ্য করা হবে না কাউকে। ‘ক্রিকেটারদের কাউকে টিকা নিতে বাধ্য করা হচ্ছে না। যে খুশি নিতে পারে’, বলেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, খেলোয়াড়দের মঙ্গলবার ভ্যাকসিন দেয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। এ বিষয়ে তিনি বলেন,  খেলোয়াড়দের মঙ্গলবার টিকা দেয়ার কথা ছিল।

তবে টেস্ট এক দিন আগে শেষ হয়ে যাওয়ায় অনেকেই বাসায় ফিরে গেছেন। এ জন্য আমরা বৃহস্পতিবার সময় নিয়েছি। সব ঠিক থাকলে ওদিনই টিকা নেবে সবাই’।
তিনি আরও জানান, আগে টিকা পাবেন নিউজিল্যান্ড সফরে দলে থাকা ক্রিকেটাররা। বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘এখনও চূড়ান্ত নয় কতজন টিকা নেবেন। আমরা একটা তালিকা করছি। সেটি বুধবার চূড়ান্ত হবে। শুরুতে জাতীয় দলের ক্রিকেটাররা টিকা পাবেন। যারা নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন তারা পাবেন।’
আগামী ২০শে মার্চ শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top