রাজধানীর ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুন্না (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে তার চাচাতো ভাই শাহিন (১৮)।
আজ রবিবার আসরের নামাজের পর ওয়ারী থানাধীন মেথরপট্টির পাশে ঘটনাটি ঘটে।
জানা গেছে, দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মুন্না চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার চাচাতো ভাই শাহিন সেখানে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহত মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
নিহতের স্বজনদের বরাদ দিয়ে তিনি বলেন, তারা দু’জন মোটরসাইকেল দিয়ে যাওয়া পথে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে তাদের আহত করে মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো -ল-২৬-২৩১৪) নিয়ে যায়।
মুন্না পুরনো ঢাকার লালচান মহন রোড ৪৬/১ নম্বর বাসার মনিরুল ইসলামের ছেলে। গ্রামের বাড়ি চাঁদপুরে। শাহিন ও মুন্না দুজন সম্পর্কে চাচাতো ভাই।
Welcome To B News Just another WordPress site
