Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন কাল

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন কাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র ও সরকারপ্রধানদের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হযেছে টুঙ্গিপাড়ায়।

গোটা গোপালগঞ্জে এখন সাজ-সাজ রব চলছে। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে নেয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি।

তবে করোনাভাইরাসের কারণে জন্মদিনের অনুষ্ঠানকে সীমিত করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজিত জাতীয় শিশু দিবসের সমাবেশ স্থগিত করা হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top