Sunday , 17 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » করোনা মোকাবেলায় ইরানে বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে চীন

করোনা মোকাবেলায় ইরানে বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে চীন

করোনাভাইরাসের প্রাদুভার্ব দমন করতে ইরানে ব্যাপক সহায়তা চালিয়ে যাচ্ছে চীন। শনিবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা বলেন।

তিনি বলেন, ইরানে মহামারী প্রতিরোধে চীন একটি ব্যাচ (চালান) সরবরাহ করেছে। পাশাপাশি দেশটিতে স্বেচ্ছাসেবী স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল পাঠানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।

চীনা প্রেসিডেন্ট বলেন, ইরানের প্রতি আত্মবিশ্বাস রয়েছে, অবশ্যই তারা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হবে। তিনি আরও যোগ করেন, মহামারী দমনে ইরানকে যে কোনো সাহায্য সহাযোগিতা করতে তার দেশ প্রস্তুত রয়েছে।

ইরান করোনাভাইরাস আক্রান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। তেহরানে এ ভাইরাস সংক্রমণে ৬০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

দেশটি মহামারী মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৫ বিলিয়ন ডলার জরুরি তহবিল চেয়েছে।

চীনের উহান থেকে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ভাইরাসটি ১৩৫টি দেশ ও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গোটা বিশ্বে এ ভাইরাসটি ৫ হাজার ৩০০’র বেশি মানুষ মারা গেছে। এ ছাড়া এতে ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বর্তমান ইউরোপ এ ভাইরাসটির নতুন কেন্দ্রস্থল হিসেবে অভিহিত হয়েছে।

বলা হচ্ছে, যারা এ ভাইরাসটিতে সংক্রমিত হন, তারা বেশিরভাগই অসুস্থতা থেকে সেরে উঠেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top