Monday , 22 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় ঝিকরা ইউনিয়ন আ.লীগের সম্মেলনে -সাধারণ সম্পাদক পদে প্রাথী হচ্ছেন মোসারফ হোসেন দেওয়ান

বাগমারায় ঝিকরা ইউনিয়ন আ.লীগের সম্মেলনে -সাধারণ সম্পাদক পদে প্রাথী হচ্ছেন মোসারফ হোসেন দেওয়ান

বাগমারা ( রাজশাহী) প্রতিনিধিঃ দূনীতি মুক্ত দল গঠন, এলাকার উন্নয়ন ও  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় নিজেকে গর্বিত অংশিদার করতে ,আগামী ২০ শে ফেব্রুয়ারি  ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের  সম্মেলন ঘিরে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে ঝিকরা ইউনিয়নের প্রতিটি গ্রামে /হাট বাজারে ও চায়ের ষ্টলে। সম্মেলন কে ঘিরে জেগে উঠেছে ঝিকরা ইউনিয়ন  তৃণমূল আ.লীগের   নেতাকর্মীরা। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে এমন ইঙ্গিত রয়েছে দলীয় হাইকমান্ডের এমন নির্দেশনা পাওয়ায় বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের  ১২ নং ঝিকরা ইউনিয়ন যুবলীগের -সভাপতি মোঃ মোসারফ হোসেন  দেওয়ান তার মতো অনেক নেতাকর্মী দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করেছেন। এমনই একজন হলেন যুবলীগের -সভাপতি মোসারফ হোসেন দেওয়ান । বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মুল্যবোধে বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের প্রতি অঙ্গীকারবদ্ধ তিনি। বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের প্রতি অঙ্গীকারবদ্ধ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে তার রয়েছে মোসারফ হোসেন এর রয়েছে নিবিড় সম্পর্ক। বিভিন্ন সময়ে জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করে চলেছেন তিনি সরকার ও যুবলীগের  নেতার ভাবমূর্তি রক্ষায় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেছেন ও সামাজিক সংগঠন ও সাংগঠনিক ও রাজনৈতিক দক্ষ মোসারফ  কে  নিয়ে আশাবাদী তার সমর্থক ও তৃণমূলের অনেক নেতা-কর্মীরা। ইতিমধ্যেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা প্রচারনা। উপজেলার ঝিকরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের -সভাপতি মোঃ হাবিবুর রহমান  বলেন.মোসারফ হোসেন দলের স্বার্থে নিরলস ভাবে বিভিন্ন সময়ে কাজ করে গেছেন। এমন ব্যক্তি নির্বাচিত হলে দেশ ও দলের স্বার্থে কাজ করতে পারবেন বলে আমি মনে করি। সেই সাথে তিনি কখনও প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না।  এ ব্যাপারে ঝিকরা ইউনিয়ন যুবলীগের -সভাপতি মোঃ মোসারফ হোসেন দেওয়ান   বলেন. আমি  বুদ্ধি হওয়ার পর থেকে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবার লক্ষ্যে রাজনীতিতে যুক্ত হই। সেই থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করে চলেছি। রাজনীতির বড় পরিসরে সুযোগ পেলে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করবো। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top