Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আবরারের বাবার মামলা

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আবরারের বাবার মামলা

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দৈনিকটির সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের বাবা।

গত শুক্রবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবরারের মৃত্যুতে প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে বুধবার ঢাকার আদালতে এই স্কুলছাত্রের বাবা মো. মুজিবুর রহমান মামলাটি করেন।

ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. আমিনুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে আবরারের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া অপমৃত্যু মামলার সঙ্গে তার বাবার নালিশি মামলাটি একসঙ্গে তদন্ত করতে বলেছেন আদালত।

আগামী ১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top