Sunday , 10 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র কথা না রাখলে সিরিয়ায় অভিযানের হুশিয়ারি এরদোগানের

যুক্তরাষ্ট্র কথা না রাখলে সিরিয়ায় অভিযানের হুশিয়ারি এরদোগানের

যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি না রাখলে সিরিয়ার উত্তরাঞ্চলে ফের অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সীমান্ত এলাকা থেকে কুর্দিরা সরে যাওয়ার শর্তে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত সপ্তাহে ‘অপারেশন পিস স্প্রিংয়ে’ পাঁচ দিনের বিরতি দেয়ার ঘোষণা দিয়েছিল আঙ্কারা।

মঙ্গলবার এ যুদ্ধবিরতি শেষ হচ্ছে।

রাশিয়া সফরে যাওয়ার আগে এরদোগান বলেন, সিরিয়ার সীমান্ত এলাকায় তুরস্ক যে ‘নিরাপদ অঞ্চল’ গড়তে চায় যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র সেখান থেকে কুর্দিদের সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল; ওয়াশিংটন তা না রাখলে আঙ্কারা ‘দৃঢ় সংকল্পসহ’ ফের ওই অভিযান শুরু করবে।

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে তৎপরতা চালানো কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ওয়াইপিজি গেরিলাদের সংযোগ আছে সন্দেহে আঙ্কারা সিরীয় এ কুর্দিদেরও ‘সন্ত্রাসী’ হিসেবেই বিবেচনা করে আসছে। যুদ্ধবিরতির শর্ত হিসেবে তারা যুক্তরাষ্ট্রকে সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে ওয়াইপিজি গেরিলাদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে (এসডিএফ) সরিয়ে নিতে বলেছিল।

রাশিয়া সফরে এরদোগান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়ার সাংবিধানিক কমিটি কী করে সত্যিকারের অগ্রগতি অর্জন করতে পারে, তা নিয়েও কথা বলবেন বলে জানিয়েছেন এরদোগান। অক্টোবরের শেষদিকে সিরিয়ান এ সাংবিধানিক কমিটির বৈঠকে বসার কথা রয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top