Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » রাজধানীতে ৪ জঙ্গি আটক

রাজধানীতে ৪ জঙ্গি আটক

রাজধানীতে চার জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানা গেছে। সোমবার ভোরে রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকা হতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের চার সদস্যকে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top