Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্সি উপহার ফিফা সভাপতির

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্সি উপহার ফিফা সভাপতির

একদিনের ঝটিকা সফরে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় পা রেখেছেন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসেন ফিফা সভাপতি। এসময় বাংলাদেশের ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ইনফান্তিনো। প্রধানমন্ত্রীও বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন।  ফিফার পক্ষ থেকে ইনফান্তিনো প্রধানমন্ত্রীকে ‘শেখ হাসিনা’ নাম লেখা নীল রঙের একটি ১০ নম্বর জার্সি উপহার দেন। প্রধানমন্ত্রীও ‘ইনফান্তিনো’ নাম লেখা লাল সবুজ বাংলাদেশ দলের একটি জার্সি উপহার দেন ফিফা সভাপতিকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাফুফে কার্যালয়ে যান ইনফান্তিনো। এরপর দুপুরে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ফিফা সভাপতির। সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ বিকেল ৫টায় লাওসের উদ্দেশে যাত্রা করবেন জিয়ান্নি ইনফান্তিনো।।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top