Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ৫ নির্দেশনা গুজব আতঙ্ক প্রতিরোধে প্রধানমন্ত্রীর

৫ নির্দেশনা গুজব আতঙ্ক প্রতিরোধে প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গুজব এবং আইন নিজের হাতে তুলে নেয়ার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রী ৫ নির্দেশনা দিয়েছেন । বাংলা ইনসাইডার

এই ৫ দফা নির্দেশনায় রয়েছে

১.প্রত্যেক এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে অবিলম্বে বার্তা দিতে হবে যে, এধরনের গুজব এবং আইন নিজের হাতে তুলে নেয়ার ব্যাপারে তারা যেন সতর্ক থাকে এবং জনগণের পাশে গিয়ে যেন তারা তাদের সচেতন হতে সহায়তা করে।

২. প্রত্যেক পাড়া মহল্লায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নাগরিক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

৩. স্কুলগুলোতে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে যৌথ সভা করার নির্দেশনা দিয়েছেন।

৪. প্রত্যেকটা পাড়া-মহল্লা,মসজিদ-মন্দিরে এ ব্যাপারে সচেতনতা তৈরির জন্য ইমাম, পুরোহিত বা পাদ্রীদের যেন আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

৫. আইনপ্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top