Saturday , 9 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » চোখে অস্ত্রোপচার প্রধানমন্ত্রীর

চোখে অস্ত্রোপচার প্রধানমন্ত্রীর

লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে অস্ত্রোপচার করা হয়েছে। সোমবার লন্ডনের একটি হাসপাতালে ওই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর  প্রেস সচিব ইহ্‌সানুল করিমকে উদ্বৃত করে বাসস জানায়, সোমবার বিকেলে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন। প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল (ই-ফাইল) স্বাক্ষর করেছেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন। শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯শে জুলাই লন্ডন যান। আগামী ৫ই আগস্ট তার দেশে ফেরার কথা। উল্লেখ্য, গত মে মাসে লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে প্রধানমন্ত্রী চোখের চিকিৎসা নিয়েছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top