আত্রাই সংবাদদাতাঃ নওগাঁ জেলার আত্রাইয়ে বাল্যবিয়ের অপরাধে ভাম্যমাণ আদালতের তিন জনের সাজা প্রদান করা হয়েছে। শনিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাজা প্রাপ্তরা হলেন মোঃ মাসুদ রানা( ২২) মোঃ আব্দুর রশিদ ( ৪৫) মোঃ মুনতাজ সরকার (৭৫) আত্রাই উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে উপজেলার রসুলপুর গ্রামের বাল্য বিয়ে অনুষ্টিত হচ্ছে এমন সংবাদে পেয়ে অভিযান চালিয়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে মোঃ আব্দুর রশিদ ও -রাণীনগর উপজেলার ঘোষগ্রামের মৃত লিয়াকত সরকারে ছেলে মোঃ মুনতাজ সরকারকে এবং পরে ভরতে তুলিয়া এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা কে গ্রেফার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছানাউল ইসলাম ভাম্যমাণ আদালত পরিচালনা করে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভটখালী গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা কে এক মাসের এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে মোঃ আব্দুর রশিদ ও -রাণীনগর উপজেলার ঘোষগ্রামের মৃত লিয়াকত সরকারের ছেলে মোঃ মুনতাজ সরকারকে পনের দিন করে সাজা প্রদান করেন।
Welcome To B News Just another WordPress site
