Sunday , 17 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » নিউইয়র্কে হাঁটতে হাঁটতে মোবাইল ব্যবহার করলেই জরিমানা!

নিউইয়র্কে হাঁটতে হাঁটতে মোবাইল ব্যবহার করলেই জরিমানা!

পথ চলতি অবস্থায় মোবাইলের মাধ্যমে টেক্সট আদান-প্রেরণসহ যেকোনো ধরনের(জরুরী অবস্থা ছাড়া) ব্যবহার বন্ধ করতে আইন প্রণয়ন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে। রাস্তা পারাপারের সময় পথচারীদের মোবাইলে টেক্সট টাইপিংয়ে জরিমানা আরোপ করে শিগগিরই একটি বিল আনতে যাচ্ছে কর্তৃপক্ষ।

জানা গেছে, বিলটি নিউ ইয়র্ক রাজ্যের সিনেট উত্থাপন করবে আর স্পন্সর করবেন ব্রুকলিন অ্যাসেম্বলির ফেলিক্স অরতিজ।

বিলের প্রস্তাবনায় বলা হয়েছে, রাস্তা পারাপারের সময় মোবাইল হাতে নিয়ে এর দিকে তাকিয়ে রয়েছেন-এমন লোকদের জরিমানা গুণতে হবে। ১৮ মাসের মধ্যে এ ধরনের অপরাধ আবারও করলে ওই পথচারীদের ২৫০ ডলার পর্যন্ত জরিমানা গুণতে হবে।

এ বিষয়ে সিনেটর জন লিউ’র অভিমত, পথচারীদের রাস্তা পারাপারের সময় মোবাইলের মাধ্যমে বিভ্রান্ত হওয়া ঠেকানোই এই বিলের মূল লক্ষ্য।

প্রস্তাবিত এই বিল অনুযায়ী, পথচলতি অবস্থায় ‘বহনযোগ্য ইলেকট্রনিক  ডিভাইসে (মোবাইল, ট্যাব ইত্যাদি) কোনো ছবি আদান-প্রদান, গেম খেলা, অথবা ওয়ার্ল্ড ওয়াইড পেজে নির্দেশনা(কমান্ড) বা অনুরোধ পাঠানো, ইমেইল কম্পোজিং, সেন্ডিং, রিডিং, ভিউইং, এক্সেসিং, ব্রাউজিং, টেক্সট মেসেজ সহ অনন্যা ইলেকট্রনিক ডাটা আদান-প্রদান’ নিষিদ্ধ করা হবে।

তবে যেসব লোক জরুরী কাজে যেমন, ইমার্জেন্সি রেসপন্স অপারেটর, হাসপাতাল, ডাক্তার, অগ্নিনির্বাপন বা পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের প্রয়োজনে পথচলতি অবস্থায় মোবাইল ব্যবহার করবেন তারা নতুন বিলটির আওতামুক্ত থাকবেন।

একই ধরনের আইন হাওয়াই এবং ক্যালিফোর্নিয়াতেও প্রণীত হতে যাচ্ছে বলে জানা গেছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top