Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » সাকিব-শাহরুখের সম্পর্ক এখন কেমন

সাকিব-শাহরুখের সম্পর্ক এখন কেমন

টানা ৬ মৌসুম বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। দুবারের আইপিএলজয়ী কলকাতা নাইটরাইডার্সের মালিক, বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে একসময় বিশেষ সম্পর্কই হয়ে উঠেছিল সাকিবের। সাকিব বেশ গুরুত্বপূর্ণ ছিলেন শাহরুখের কাছে। গত বছর কলকাতা ছেড়ে দেওয়ায় সাকিব যোগ দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। এবারও এই দলেই খেলবেন। তো শাহরুখের সঙ্গে সম্পর্কটা কেমন আছে?

গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের দ্বাদশ আসর। আজ রবিবার দ্বিতীয় দিনে সাকিবের দ্বিতীয় ঘর কলকাতার ইডেন গার্ডেনে বিকালে সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান। গ্যালারিতে শাহরুখ খানের থাকার জোর সম্ভাবনা রয়েছে। সেই অগ্নিগর্ভ ম্যাচের আগে ওপার বাংলার জনপ্রিয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে সাকিব জানিয়েছেন, শাহরুখ এখন আর তাকে ফোন দেয় না। পরিস্কার করে বললেন, দুজনের আর যোগাযোগ নেই।

কলকাতা নাইট রাইডার্স আর ইডেনের সঙ্গে অনেকদিন জড়িয়ে ছিলেন সাকিব। সেই সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘কেকেআর, ইডেন! এই দুটো নাম বললে অনেক স্মৃতি ভিড় করে আসে। প্রথম মৌসুম থেকে যত দিন ছিলাম, সব কয়টাই আমার কাছে স্মরণীয়। চ্যাম্পিয়ন হয়েছি, মানুষের মন জয় করেছি। আরও একটা ব্যাপার ছিল। ঢাকা আর কলকাতা- খুব কাছাকাছি বলে আমার বন্ধুবান্ধব, পরিবার, সবাই ম্যাচ দেখতে আসত। কলকাতার মানুষ, ইডেনের দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। যা কোন দিন ভুলব না।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top