Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » দুই প্রার্থীর শপথ নেওয়াটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত: মোশাররফ

দুই প্রার্থীর শপথ নেওয়াটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা যেহেতু এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি তাই বিএনপি এবং ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন আমাদের কেউ সংসদে যাবে না। এটা বিএনপি এবং ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল। এখন ঐক্যফ্রন্ট দুইজন সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের ব্যাক্তিগত ব্যাপার। আমাদের জানা মতে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না যাওয়ার পক্ষে। এটা নিয়ে আমাদের কোনো মতামত নেই।

আজ রবিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ বলেন, আমরা শুনেছি তারা সংসদে অংশগ্রহণ করবে। তখন আমরা আমাদের যে বিধিবিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে সেই প্রেক্ষাপটে ব্যবস্থা গ্রহণ করব।

গ্যাসের দাম বৃদ্ধি বিষয়ে তিনি বলেন, গ্যাসের দাম কয়েক গুণ বৃদ্ধি করে সরকার যে অবস্থায় রেখেছে, আবার যদি বৃদ্ধি করে তাহলে এটা হবে ‘মরার ওপর খাড়ার ঘা’। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন, আগামী ৫ মে উপজেলা নির্বাচনে হবে বলে আমরা শুনতে পাচ্ছি। এখানে নির্বাচন কমিশন ৯ কোটি টাকার উপরে বাজেট করেছে। এর আগে উপজেলা নির্বাচনে ৪ কোটি টাকার উপরে বাজেট ছিলো। আমরা বলতে চাই একাদশ জাতীয় নির্বাচন দেখে ভোটের প্রতি জনগণের যে অনাস্থা সৃষ্টি হয়েছে। তাতে জনগণ আর এই সরকারের প্রতি আস্থা রাখে না। তাই বিএনপি এই নির্বাচনকে বয়কট করেছে।

তিনি আরো বলেন, নৌকায় যারা নমিনেশন পাবে তারাই নির্বাচিত। এখন তো ভোটের প্রয়োজন হয় না। তাই আমি মনে করি নতুন করে জনগণের ৯ কোটি টাকা খরচ করার প্রয়োজন নাই। তাই জনগণের এই টাকা অযথা ব্যয় না করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আহবান জানাবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, কৃষকদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মো. জসিম, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, মো. নাজিমুদ্দিন মাষ্টার, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top