Sunday , 17 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » নেইমার বিক্রির জন্য নয় : পিএসজি সভাপতি

নেইমার বিক্রির জন্য নয় : পিএসজি সভাপতি

প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সভাপতি নাসের আল খালাফি বলেছেন, নেইমার বিক্রির জন্য নয়। রিয়াল মাদ্রিদ সহ অন্য ক্লাবগুলোর ব্রাজিল সুপারস্টারকে কেনার চিন্তা ভুলে যাওয়া উচিৎ বলেও মন্তব্য করেছেন তিনি। ২০১৭ সালের আগস্টে রেকর্ড পরিমান ২২২ মিলিয়ন ইউরোর চুক্তিতে বার্সেলোনা ছেড়ে লিগ ওয়ানের ক্লাবটিতে যোগ দেয়ার কিছুদিন পর থেকেই নেইমারকে ঘিরে শুরু হয়েছে নানান গুজব।

বারবার গণমাধ্যমে রটানো হয় যে, রিয়াল মাদ্রিদ কিংবা সাবেক ক্লাব বার্সেলোনায় দেখা যেতে পারে নেইমারকে। পিএসজির পক্ষ থেকে বিষয়টি বার বার নাকচ করা সত্বেও বর্তমানে পায়ের ইনজুরি নিয়ে সাইডলাইনে থাকা নেইমারকে ঘিরে থামছেনা গুজব। তবে তিনি প্রাক দেস প্রিন্সেসে থাকছেন বলেই বার বার বলা হচ্ছে ক্লাবের শীর্ষ পর্যায় থেকে।

সর্বশেষ মার্সাকে দেয়া সাক্ষাৎকারে আল-খালিফি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিলেন তার ক্লাবেই দীর্ঘ সময় কাটাবেন নেইমার। পিএসজি প্রধান বলেন, ‘নেইমার বা ক্লাবের অন্য কোনো খেলোয়াড়কে পাবার জন্য রিয়াল মাদ্রিদ সহ বিশ্বের কোন ক্লাবেরই প্রয়োজন নেই আমাদেরকে ফোন করার। রিয়াল মাদ্রিদ নিশ্চিতভাবে জানে যে নেইমার বিক্রির জন্য নয়। এই গ্রীষ্মে তার ক্লাব ছাড়ার কোনো কারণ নেই। নেইমার ও তার পিতার সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক আছে। এটি দীর্ঘ সময়ের বন্ধন।’

এই সপ্তাহেই পিএসজি নিশ্চিত করেছে যে ব্রাজিলে নেইমার পুনর্বাসনের মধ্যে আছেন। আল-খালাফিও বলছেন যে তিনি বেশ ভালভাবেই সুস্থ হয়ে উঠছেন। বলেন, ‘তিনি (নেইমার) আমাদের দলের বিশেষ পারফর্মার। সে অসাধারণ ব্যবহার ও ত্যাগের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং নতুন ইনজুরি কাটিয়ে উঠার মত মানসিক দৃঢ়তাও তার মধ্যে রয়েছে।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top