Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার।

বুধবার (১৬ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতের শুরুতেই টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইরানের রাষ্ট্রদূত।

পরে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও ইরান দূতাবাসের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top