Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » দুর্নীতি করে নিজেদের উন্নয়ন চায় না আওয়ামী লীগ

দুর্নীতি করে নিজেদের উন্নয়ন চায় না আওয়ামী লীগ

দুর্নীতি করে নিজেদের জীবনমান উন্নয়ন করা নয়, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই এর সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কী পেলাম না পেলাম সেটা নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি বাংলাদেশের মানুষের জন্য কী করে গেলাম, কী রেখে গেলাম। কীভাবে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন হয় সেদিকে লক্ষ রাখা।’

তিনি আরো বলেন, ‘গ্রামীণ জনগণের সচ্ছলতা বাড়াতে চায় আওয়ামী লীগ সরকার। এ জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ দেখানো দরকার সরকার তা করবে। আমরা চাই বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ।’

শেখ হাসিনা বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন। আমরা চাই জনগণ স্বতস্ফূর্তভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যেনতেনভাবে নয়, জনগণের ভোটেই আবার ক্ষমতায় আসতে চাই। নির্বাচনে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য সবার সাহায্য চাই।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top