Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ১৪ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানো হবে হেলিকপ্টারে

১৪ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পাঠানো হবে হেলিকপ্টারে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টারের মাধ্যমে বান্দরবানের ১৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও জনবল পাঠানো হবে। দুর্গম ও যাতায়াত ব্যবস্থা না থাকায় এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।

তিনি বলেন, বান্দরবান পার্বত্য জেলার ১৪টি ভোটকেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা নেই। এলাকাগুলো অনেক দুর্গম। তাই এসব এলাকার ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছানো হবে।

কেন্দ্রগুলো হলো- রোয়াংছড়ি উপজেলায় রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৈয়কুমার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার বড় মধু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মধু সাখইউ কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, নুনতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম উপজেলার পোয়ামুহুরী মৈত্রী স্কুল, মাংরুম পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বান্দরবানের ৩০০ নম্বর সংসদীয় আসনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ২৯ জন পুরুষ ও ১ লাখ ১৭ হাজার ৫৪ জন নারী ভোটার।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top