Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » লা লিগার শীর্ষস্থান হারাল বার্সেলোনা

লা লিগার শীর্ষস্থান হারাল বার্সেলোনা

মৌসুমের শুরু থেকে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাওয়া বার্সেলোনা এবার হোঁচট খেল। রিয়াল ভাইয়াদলিদকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সেভিয়া। এক ধাপ করে নিচে নেমে গেছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।

রবিবার রাতে ঘরের মাঠে ম্যাচটি ১-০ গোলে জিতে নিয়েছে ১৯৪৫-৪৬ মৌসুমের লা লিগা শিরোপাজয়ী সেভিয়া। ম্যাচের ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে কাছ থেকে হেডে একমাত্র গোলটি করেন আন্দ্রে সিলভা। চলতি লিগে পর্তুগিজ এই ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।

১৩ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে শীর্ষে ওঠা সেভিয়ার পয়েন্ট ২৬। শনিবার রাতে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করা বার্সেলোনা ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। আর তিন নম্বরে নেমে যাওয়া মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ২৪। ৪র্থ ও ৫ম স্থানে যথাক্রমে আছে আলাভেস (২৩) ও এস্পানিওল (২১)। ২০ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top