Sunday , 17 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন আফগান অধিনায়ক

মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন আফগান অধিনায়ক

শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার ছিল মাত্র ৮ রান। মাত্র ৪ রান দিয়ে বাংলাদেশকে ৩ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন মোস্তাফিজ।

স্বাভাবিকভাবেই প্রশংসার বৃষ্টিতে ভিজছেন কাটার মাস্টার। তাকে প্রশংসায় ভাসাতে কুণ্ঠাবোধ করেননি আফগানিস্তান অধিনায়ক আসগার আফগান, বাংলাদেশকে অভিনন্দন। ৬ বলে ৮ রান কঠিন কিছু ছিল না। রশিদ, নবী, শেনওয়ারিরা এ রান করতে পারত।

কিন্তু সব কৃতিত্ব দিতে হবে মোস্তাফিজ। শেষ ওভারে অসাধারণ বল করেছে সে। বোলিংয়ে ছিল সুন্দর ও বৈচিত্র্যময়। সবকিছুই যেন তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে।

এ জয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আসছে মঙ্গলবার পাকিস্তানকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই ফাইনালি লড়াইয়ে নাম লেখাবে মাশরাফি বাহিনী। ফলে ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রূপ নিয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top