সিরিয়ার দুটি গ্রামে ভয়াবহ মার্কিন বিমান হামলায় অর্ধশত বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনায় জোরালো প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে দামেস্ক।
জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো ওই চিঠিতে শুক্রবারের ওই বিমান হামলার তদন্ত করে ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
সিরিয়ার বুকামাল শহরের উপকণ্ঠে অবস্থিত দুটি গ্রাম বাগুজ ফুকানি ও আস-সুসায় শুক্রবার সকালে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। এতে সিরিয়ার প্রায় ৫০ বেসামরিক ব্যক্তি নিহত ও আরও বহু লোক আহত হন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে লেখা চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক এলাকায় হামলা চালানোর পক্ষে আমেরিকা কোনো যুক্তি তুলে ধরতে পারবে না।
চিঠিতে বলা হয়, ‘বাগুজ ফুকানি’ ও ‘আস-সুসা’ গ্রামের অধিবাসীরা গত কিছু দিন ধরে মার্কিন সমর্থিত একটি জঙ্গিগোষ্ঠীকে তাদের গ্রামে প্রবেশ করতে দিচ্ছিল না। এ কারণে তাদের লক্ষ্য আমেরিকা ওই বর্বরোচিত হামলা চালিয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেও জাতিসংঘের কাছে চিঠি লিখে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন কথিত আইএসবিরোধী জোটের বিমান হামলা বন্ধ করতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিল।
সিরিয়ার অভিযোগ, দেশটিতে তৎপর উগ্র জঙ্গিগোষ্ঠীকে নির্মূলের অজুহাতে আমেরিকার নেতৃত্বে একটি জোট গঠন করা হয়। কিন্তু এ জোট আইএসকে ব্যবহার করে বেশিরভাগ সময়ই বিমান হামলা চালিয়ে সিরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করছে।
Welcome To B News Just another WordPress site
