চীনের ই-কমার্স জায়ান্ট ‘আলিবাবা’-র প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে টপকে গেলেন ভারতের মুকেশ আম্বানি। ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ি তিনিই এখন এশিয়ার শীর্ষ ধনী।
ব্লুমবার্গের সূচক বলছে, ভারতের বেসরকারি তেল শোধনাগার থেকে শুরু করে টেলিকমিউনিকেশন ব্যবসার নেতৃত্বে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শুক্রবার পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে জ্যাক মা-র সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।
Welcome To B News Just another WordPress site
