Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » রেলের উন্নতি হওয়ায় ট্রেনযাত্রা এখন নিরাপদ : রেলমন্ত্রী

রেলের উন্নতি হওয়ায় ট্রেনযাত্রা এখন নিরাপদ : রেলমন্ত্রী

রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারী যন্ত্রপাতি ও অন্যান্য মালপত্র রেলওয়ের মাধ্যমে পরিবহনের জন্য ঈশ্বরদী বাইপান টেক অফ পয়েন্ট থেকে বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেছেন, নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রাম ও খুলনা বন্দর থেকে সব ধরনের মালপত্র বিদ্যুৎকেন্দ্রে পরিবহন করা সম্ভব হবে।

আজ মঙ্গলবার রেলভবনে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেল ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ট্রেন যাত্রার খরচ অন্যান্য যানবাহনের চেয়ে অনেক কম। এজন্য আগের চেয়ে ট্রেনের যাত্রী অনেক বেড়েছে। মানুষ এখন নিরাপদে গন্তব্যে যেতে পারছে। রেলের উন্নয়ন হওয়ায় দেশের মানুষ এখন নিরাপদ ও সাশ্রয়ে ট্রেনে যাতায়াত করতে পারছে।

অনুষ্ঠানে সিসিসিএল এর ডিরেক্টর কাজী নাবিল আহমেদ এমপি, রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন ও স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top