রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে অনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
তিন সিটি নির্বাচনে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে মোট ৫৩০ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ জুলাই এই তিন সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমেদ জানান, আজ প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তিন সিটিতে শুরু হচ্ছে নির্বাচনি প্রচারণা। নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া আছে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৮ জুন। যাচাই-বাছাই হয় ১ ও ২ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৯ জুলাই, প্রতীক বরাদ্দ আজ ১০ জুলাই এবং ভোটগ্রহণ করা হবে আগামী ৩০ জুলাই।
Welcome To B News Just another WordPress site
