কোটা সংস্কারের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলক।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা।
Welcome To B News Just another WordPress site
