মঙ্গলবার ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘোষণাকে স্বাগত জানানোর পাশাপাশি এর প্রতি সমর্থন ব্যক্ত করেছে সৌদি আরব।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তাকে সৌদি আরব স্বাগত জানাচ্ছে। এর প্রতি সমর্থন ঘোষণা করছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিও সমর্থন দিচ্ছে সৌদি।
বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতার কারণে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। এর ফলে তেহরান তার সুবিধা নিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য অর্থ খরচ করছিল।
এদিকে, সৌদি আরবের মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।
Welcome To B News Just another WordPress site
