Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ‘কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল কিনবে সরকার’

‘কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল কিনবে সরকার’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৮ টাকা কেজিতে চাল ও ২৬ টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আতপ চাল ৩৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। কৃষকদের কাছ থেকে সরাসরি এসব ধান ও চাল কিনবে সরকার।

আজ রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

খাদ্যমন্ত্রী, আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে আগামী ৩১ আগস্ট। বর্তমানে সরকারের ঘরে ১২ লাখ ৯৭ হাজার ৮৪৭ মেট্রিক টন খাদ্যশষ্য মজুত রয়েছে।

তিনি বলেন, বিশ বছরের মধ্যে এখন দেশে সর্বোচ্চ খাদ্যের মজুদ রয়েছে। এ বছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top