Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » ভারতে সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতে সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মন্ত্রীর ছেলে গ্রেপ্তার

ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিত শাশ্বতকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বিহারের রাজধানী পাটনা থেকে শনিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়৷

সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় দু’সপ্তাহ আগে উত্তপ্ত হয়ে ওঠে ভাগলপুর৷

অরিজিতের বিরুদ্ধে অভিযোগ, রামনবমীর দিন প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ভাগলপুর এলাকা থেকে মিছিল করেন তিনি৷ মিছিলে অনেক প্ররোচনামূলক মন্তব্য করেন তিনি। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ ক্রমে তা ভাগলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে৷

ওই ঘটনায় প্রথম থেকেই অরিজিতের নামে অভিযোগ তোলা হয়। বিভিন্ন মহল থেকে তার গ্রেপ্তারের দাবি ওঠে৷

পুলিশ দাবি করছিল, ঘটনার পর থেকেই অরিজিত নিখোঁজ রয়েছে। অন্যদিকে গ্রেপ্তারি এড়াতে আদালতে পিটিশন দায়ের করেন অরিজিত৷ ভাগলপুর আদালত শনিবার সেই পিটিশন খারিজ করে দেন৷ এরপরই অরিজিতকে গ্রেপ্তার করা হয়৷

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top