শনিবার শি জিনপিংকে সর্বসম্মতিক্রমে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে চীনের পার্লামেন্ট। এদিকে, দুর্নীতিবিরোধী সংস্থার সাবেক প্রধান ওয়াং কিশানকে ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
চীনে কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত পার্লামেন্টে শি জিনপিং-এর এই নিয়োগ পূর্ব নির্ধারিতই ছিল। কিন্তু সাবেক দুর্নীতিবিরোধী সংস্থার প্রধান ওয়াং কিশানকে তার ডেপুটি করা হবে কি-না সে বিষয়ে সংশয় ছিল।
জানা গেছে, ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে শি জিনপিং ২ হাজার ৯৭০টি ভোটের সবগুলো ভোটই পান।
প্রসঙ্গত, শি জিনপিং ২০১৩ সালে ২ হাজার ৯৫২টি ভোট পেয়েছিলেন। তখন এক সদস্য তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং তিনজন সদস্য অনুপস্থিত ছিলেন। এদিকে, ওয়াং ২ হাজার ৯৬৯টি ভোট পান। মাত্র একজন সদস্য তার বিরুদ্ধে ভোট দেন।
Welcome To B News Just another WordPress site
