Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর এবং শ্রেষ্ঠ জেলা: বাণিজ্যমন্ত্রী

ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর এবং শ্রেষ্ঠ জেলা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচন হবে অবাধ-নিরেপক্ষ। সকল দলের অংশগ্রহণের মাধ্যমেই নির্বাচন হবে। তবে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আমাদের কিছুই করার নেই।

মঙ্গলবার দুপুরে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কেউ যদি তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের স্বপ্ন দেখে তাহলে তা কোনদিনই পূরণ হবে না। সংবিধান অনুযায়ী এ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাণিজ্যমন্ত্রী আরে বলেছেন, ভোলার গ্যাস প্রচুর পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। এখানে গ্যাসভিত্তিক শিল্প হবে এবং এ জেলায় আরো ৩টি নতুন কুপ খনন করা হবে।

জেলার বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২ হাজার কোটি টাকা ব্যায়ে ভোলার নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হয়েছে। খুব শিগ্রই ভোলা-বরিশাল ব্রীজ হবে। এভাবেই ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর এবং শ্রেষ্ঠ জেলা। এ সময় মন্ত্রী প্লেন দুর্ঘটনায় নিহতের প্রতিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

সমাবেশের সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসন বিপ্লব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম গোলদার, শিবপুর পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top