Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » জাপান রাষ্ট্রদূতের আশা, আরো বিনিয়োগ: বাণিজ্যমন্ত্রী

জাপান রাষ্ট্রদূতের আশা, আরো বিনিয়োগ: বাণিজ্যমন্ত্রী

জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠক শেষে তিনি জানান, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আশা করেছেন। আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পরে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে জাপান। দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। জাপানে আমাদের রপ্তানিও বাড়ছে। আগামীতে দুই বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রীদের দপ্তর পরিবর্তন নিয়ে তিনি বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। নতুন পদ পাওয়া সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

তোফায়েল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা পাওয়ার আশা করে না বাংলাদেশ। কারণ বাংলাদেশ যত শর্ত পূরণ করুক তারা দেবে না। প্রতিবছর নয়শ মিলিয়ন কাস্টমস ডিউটি দেয় বাংলাদেশ। তারপরও জিএসপি পাওয়ার প্রত্যাশা করে না। তাদের জিএসপি আমাদের প্রয়োজন নেই। সারা পৃথিবীতে ৩৫ বিলিয়ন ডলার রপ্তানি করে বাংলাদেশ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top