Sunday , 17 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » ঢাকা ত্যাগ করলেন প্রণব মুখার্জি

ঢাকা ত্যাগ করলেন প্রণব মুখার্জি

পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ছেড়ে যান।

ঢাকা সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে গত ১৪ জানুয়ারি ঢাকায় আসেন প্রণব মুখার্জি। এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

মঙ্গলবার প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি গ্রহণ করেন এবং বক্তব্য দেন। চট্টগ্রামে মাস্টার দা সূর্যসেনের জন্মভিটা পরিদর্শন করেন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top