Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » টাইগার একাদশে অনিয়মিতদের জয়জয়কার

টাইগার একাদশে অনিয়মিতদের জয়জয়কার

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টাইগার একাদশে সুযোগ পেয়েছেন ওপেনার কাম উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং স্পিনার সানজামুল ইসলাম। সৌম্য সরকার বাদ পড়ায় এবং ইমরুল ইনজুরিতে থাকায় এনামুল হক বিজয়ের সুযোগ পাওয়াটা নিশ্চিতই ছিল। দীর্ঘ প্রায় ৩ বছর পর জাতীয় দলের একাদশে দেখা গেল বিজয়কে।

তবে মেহেদী মিরাজকে না নিয়ে সানজামুলকে সাকিব আল হাসানের সঙ্গী করাটা বেশ বিস্ময়ের সৃষ্টি করেছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটিমাত্র ওয়ানডে খেলেছেন সানজামুল। গত বছরের মে মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। ২৮ তম জন্মদিনের একদিন আগে আবারও সুযোগ পেলেন সানজামুল।

আরও এক অনিয়মিত ক্রিকেটার সুযোগ পেয়েছেন একাদশে। তিনি অল-রাউন্ডার নাসির হোসেন। হাথুরু আমলে তাকে একাদশে রাখা না রাখা নিয়ে কম কথা হয়নি। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফির সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top