Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » সৌদি রাজপ্রাসাদের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের!

সৌদি রাজপ্রাসাদের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের!

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরানে নির্মিত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদের আল ইয়ামামা রাজপ্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে আঘাত হানার আগেই সেটি আকাশে রুখে দেয় সৌদি সেনাবাহিনী। পরে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে ‘বুরকান এইচ২’ নামের ক্ষেপণাস্ত্রটি ছোড়ার দায় স্বীকার করা হয়।

এর পর পরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন দূত নিকি হ্যালে বলেন, সৌদি আরবের দিকে এর আগে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মতো এটিতেও বিশেষ নির্দেশক ছাপ ছিল, যা ক্ষেপণাস্ত্রটির প্রস্তুতকারক হিসেবে ইরানকেই নির্দেশ করে।

হ্যালে আরো বলেন, ‘তেহরানের সন্ত্রাসবাদ প্রকাশ্যে আনতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং তাদের কাছে সতর্কবার্তা পৌঁছাতে প্রয়োজোনীয় সব কিছু করতে হবে। আমরা যদি তা না করি, তাহলে ইরান আঞ্চলিক সংঘাতকে আরো গভীরে নিয়ে যাবে।’

তবে হুতি বিদ্রোহীদের হাতে ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার আভিযোগ অস্বীকার করেছে ইরান।

মঙ্গলবার রিয়াদের ওই রাজপ্রসাদে সৌদি নেতাদের বৈঠক ছিল। রাজপ্রসাদের মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম টুইটারে জানান, রাজপ্রাসাদে সৌদি নেতাদের বৈঠক লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। সে সময় যুবরাজ মুহাম্মদ বিন সালমানের উপস্থিত থাকার কথা ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top