জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রসিক নির্বাচন সম্পর্কে বলেছেন, এবারের ভোটে কারচুপির কোনো সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন নিয়ে তার বা দলের কোনো সংশয় নেই।
এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আজ সোমবার দুপুরে রংপুরের পল্লী নিবাসের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ নির্বাচন কমিশন সম্পর্কে বলেন, নির্বাচন কমিশনের ব্যাপার তবে আমি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে বুঝতে পারছি তিনি ভালো মানুষ। তিনি সুষ্ঠু, অবাধ নির্বাচন আমাদের উপহার দিবেন।
তার প্রার্থী মোস্তফা এবার বিপুল ভোটে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হবেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় এরশাদের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Welcome To B News Just another WordPress site
